Sign in
Sign in
Sign in
Select Language

Tafsir Ahsanul Bayaan Tafsir: Al-Muddaththir Ayah 13

74:13
وبنين شهودا ١٣
وَبَنِينَ شُهُودًۭا ١٣
وَبَنِينَﳉ
شُهُودٗاﳊ
١٣ﳋ
and children always by his side,
Tafsirs
Layers
Lessons
Reflections
Answers
Qira'at
Hadith

এবং নিত্য সঙ্গী পুত্রগণ। [১]

[১] তাকে আল্লাহ অনেকগুলো পুত্র সন্তান দান করেছিলেন। তারা (ছেলেরা) সব সময় তার (পিতার) কাছেই থাকত। ঘরে মাল-ধনের প্রাচুর্য ছিল। এই কারণে ব্যবসা-বাণিজ্যের জন্য ছেলেদের বাইরে যাওয়ার প্রয়োজন হত না। কেউ কেউ বলেন, ছেলেদের সংখ্যা ছিল সাত। কেউ বলেন, তারা ছিল ১২ জন। আবার কেউ বলেন, তারা ছিল ১৩ জন। তাদের মধ্যে ৩ জন ইসলাম গ্রহণ করেছিল। তাঁরা হলেন খালেদ, হিশাম এবং অলীদ বিন অলীদ (রাঃ)। (ফাতহুল ক্বাদীর)